[email protected] বুধবার, ২০ মে ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

হরমুজ প্রণালি অবরুদ্ধ করার অধিকার কারও নেই: কাতার

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ মে ২০২৬ ৫:৪৪ পিএম

সংগৃহীত ছবি

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বাধা দেওয়ার অধিকার কোনো দেশেরই নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে জানিয়েছেন যে

 আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশই কোনো পরিস্থিতিতে এই কৌশলগত জলপথে অন্য দেশের প্রবেশাধিকার বা নৌচলাচলকে অবরুদ্ধ করতে পারে না।

মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যে এই অঞ্চলের জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যিক নিরাপত্তার বিষয়টি সামনে রেখে কাতারের পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হলো। সম্প্রতি কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দুটি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করলেও এর অর্থ এই নয় যে ওই রুটে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছে এবং সামগ্রিক বাণিজ্যিক পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও সময় লাগবে বলে কাতার স্পষ্ট করেছে।

আল-জাজিরার সূত্রমতে, বিশ্বের মোট খনিজ তেলের সিংহভাগ এবং কাতারের মতো বৃহৎ জ্বালানি রপ্তানিকারক দেশগুলোর এলএনজি সরবরাহের প্রধান পথ হলো এই হরমুজ প্রণালি, যেখানে সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত ও সামরিক উত্তেজনার কারণে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, কাতারের এই বিবৃতি তাকে কেন্দ্র করেই বৈশ্বিক সম্প্রদায়ের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর