[email protected] রবিবার, ১৭ মে ২০২৬
৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

পদত্যাগে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, জনপ্রিয়তা তলানিতে

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ মে ২০২৬ ১২:৫৩ পিএম

সংগৃহীত ছবি

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদন অনুযায়ী, ক্রমবর্ধমান রাজনৈতিক সংকট ও অসন্তোষের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করতে প্রস্তুত বলে তার ঘনিষ্ঠ

 মহলকে জানিয়েছেন। মন্ত্রিসভার এক সদস্যের বরাতে জানা গেছে, স্টারমার নিজের শর্তে এবং মর্যাদার সাথে সরে দাঁড়াতে চান এবং এজন্য তিনি একটি নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করবেন।

ভোটারদের অসন্তোষ, পিটার ম্যান্ডেলসনের নিয়োগ ও বিতর্কিত জেফরি এপস্টাইনের সাথে তার সম্পর্ক নিয়ে বিতর্ক এবং স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলাফলের কারণে তার পদত্যাগের দাবি জোরালো হয়ে উঠেছে। সম্প্রতি স্টারমার মন্ত্রিসভার সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং পদত্যাগ করে ভবিষ্যতে লেবার পার্টির নেতৃত্ব ও প্রধানমন্ত্রীত্বের লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন এবং স্টারমারকে দ্রুত সরে দাঁড়ানোর সময়সূচি নির্ধারণের আহ্বান জানিয়েছেন।

জরিপ সংস্থা ইউগোভের তথ্যমতে, প্রায় ৬৯ শতাংশ ব্রিটিশ নাগরিক স্টারমারের ওপর অসন্তুষ্ট, যা তাকে যুক্তরাজ্যের ইতিহাসের অন্যতম অজনপ্রিয় প্রধানমন্ত্রী হিসেবে চিহ্নিত করেছে এবং অনেকেই তার এই পরিস্থিতিকে সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রুসের সংক্ষিপ্ত শাসনামলের সাথে তুলনা করছেন।

এসআর

সম্পর্কিত খবর