[email protected] শনিবার, ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩

নির্বাচন বিতর্কের মাঝেও পদ ছাড়ছেন না মমতা, দিলেন স্পষ্ট বার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মে ২০২৬ ৫:৫৮ পিএম

সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচন ঘিরে নানা বিতর্কের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, তিনি এখনই পদত্যাগের কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না।

তার অভিযোগ, নির্বাচনের ফলাফল স্বাভাবিক গণরায় নয়, বরং এতে প্রশাসনিক পক্ষপাত ও কেন্দ্রীয় প্রভাব কাজ করেছে।


মঙ্গলবার (৫ মে) কলকাতার কালীঘাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অবস্থান তুলে ধরেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেন, “পদত্যাগের কোনো প্রশ্নই আসে না। আমরা জনগণের সমর্থন হারাইনি, বরং ভোট প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে।”


তার বক্তব্য অনুযায়ী, এই নির্বাচন ছিল একটি সাংবিধানিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের মতো। তাই এমন পরিস্থিতিতে দায়িত্ব ছেড়ে দেওয়া মানে অন্যায়ের কাছে আত্মসমর্পণ করা—এমনটাই মনে করেন তিনি।


রাজনৈতিক অঙ্গনে তার পদত্যাগ নিয়ে নানা আলোচনা থাকলেও, মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে তিনি আপাতত দায়িত্বে থেকেই পরিস্থিতির মোকাবিলা করবেন। একই সঙ্গে ভবিষ্যতেও রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেন তিনি।


সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতা, যারা এই অবস্থানে সমর্থন জানান।

এসআর

সম্পর্কিত খবর