হজ পালনের ক্ষেত্রে আগে নির্ধারিত বয়সসীমা সংক্রান্ত সিদ্ধান্ত থেকে সরে এসেছে সৌদি আরব।
নতুন ঘোষণায় জানানো হয়েছে, এখন থেকে ১২ বছর বা তার বেশি বয়সি শিশু ও কিশোররা হজে অংশ নিতে পারবে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় পূর্বের নীতিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এই পরিবর্তন ৩ মে থেকে কার্যকর হওয়ার কথা ছিল, তার আগেই তা বাস্তবায়ন করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগে ১৫ বছরের কম বয়সিদের জন্য যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে। ফলে যেসব আবেদন বয়সের কারণে আটকে গিয়েছিল বা ভিসা বাতিল হয়েছিল, সেগুলো এখন পুনরায় যাচাই করে প্রক্রিয়াকরণ করা হবে।

এর আগে সৌদি কর্তৃপক্ষ ২০২৬ সালের হজকে সামনে রেখে ১৫ বছরের নিচের ব্যক্তিদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছিল। এমনকি কিছু ক্ষেত্রে ইস্যুকৃত ভিসাও বাতিল করা হয় এবং জমাকৃত অর্থ ফেরতের কথাও জানানো হয়েছিল।
নতুন এই সিদ্ধান্তে বিশেষ করে যেসব পরিবার সন্তানদের সঙ্গে নিয়ে হজে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তাদের জন্য স্বস্তি ফিরেছে। এখন ১২ থেকে ১৫ বছর বয়সি কিশোর-কিশোরীরাও পরিবারের সঙ্গে নির্বিঘ্নে হজে অংশ নিতে পারবে।
এসআর