ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আটজনের প্রাণহানি ঘটেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সেকাদাউ এলাকার দুর্গম অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
জানা গেছে, হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রীসহ পাইলট ও কো-পাইলট ছিলেন।
উড্ডয়নের কিছুক্ষণ পরই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে মেলাউই রিজেন্সি থেকে যাত্রা শুরু করা হেলিকপ্টারটির সঙ্গে প্রায় এক ঘণ্টা পর যোগাযোগ হারায় কর্তৃপক্ষ।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় আরোহীদের কেউই বেঁচে নেই। দুর্ঘটনাস্থল দুর্গম হওয়ায় এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম পরিচালনায় শুরু থেকেই নানা বাধার মুখে পড়তে হয়েছে উদ্ধারকারী দলকে।
উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছালেও কম দৃশ্যমানতা ও কঠিন ভৌগোলিক পরিস্থিতির কারণে তৎপরতা ধীরগতিতে এগোচ্ছে বলে জানা গেছে।
এসআর