[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

কুয়েতের দুই সমুদ্রবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬ ৬:৫৮ এএম

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েতের দুটি গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শুক্রবার (২৭ মার্চ) প্রকাশিত আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera-এর এক প্রতিবেদনে বলা হয়, কুয়েতের শুয়াইখ বন্দর এবং বুবিয়ান দ্বীপে অবস্থিত মুবারক আল-কাবির বন্দরে এই হামলা চালানো হয়।

কুয়েতের সংশ্লিষ্ট সূত্র জানায়, মুবারক আল-কাবির বন্দরে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আঘাত হানা হয়েছে।

এতে কিছু অবকাঠামোগত ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।


এর আগে একইদিন সকালে কুয়েত সিটির নিকটবর্তী শুয়াইখ বন্দরে আরেকটি পৃথক হামলার ঘটনা ঘটে। সেখানেও স্থাপনায় আংশিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।


আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষকদের ধারণা, ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে চলমান উত্তেজনার প্রেক্ষিতে উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা বাড়ছে।

এ প্রেক্ষাপটে ইরানের সম্পৃক্ততার বিষয়টি আলোচনায় থাকলেও, হামলার দায় কার—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কুয়েত কর্তৃপক্ষ। 

এসআর

সম্পর্কিত খবর