[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

আবারও ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬ ৯:৩৩ এএম

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে ফের ঊর্ধ্বমুখী হয়েছে জ্বালানি তেলের দাম।

বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক তৎপরতা এবং আঞ্চলিক অনিশ্চয়তা বাজারে প্রভাব ফেলছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) লেনদেনে দেখা যায়, যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে নানা আলোচনা চললেও পরিস্থিতি এখনও অস্থির।

এদিকে ইরান স্পষ্ট করে জানিয়েছে, তারা আপাতত কোনো আলোচনায় বসার পরিকল্পনা করছে না।


বিশ্ববাজারে সরবরাহ নিয়েও উদ্বেগ বাড়ছে। রাশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা বাজারে চাপ তৈরি করেছে।


সব মিলিয়ে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১ ডলারের বেশি বেড়ে ১০৩ ডলারের ওপরে উঠে গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও বেড়ে ৯১ ডলারের ঘর অতিক্রম করেছে।


এর আগের দিনে দুই ধরনের তেলের দামই উল্লেখযোগ্য হারে কমেছিল। তবে বিশ্লেষকদের মতে, কূটনৈতিক সমাধানের আভাস থাকলেও তা এখনও অনিশ্চিত, ফলে বাজারে দামের ওঠানামা অব্যাহত থাকতে পারে।


সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম

এসআর

সম্পর্কিত খবর