[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্রের আয়ও বাড়ে - ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ৬:১৩ পিএম

সংগৃহীত ছবি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে সুবিধা পায় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

তার মতে, বর্তমানে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদক হওয়ায় দাম বৃদ্ধি দেশের জন্য লাভজনক হয়ে ওঠে।

বৃহস্পতিবার (১২ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social–এ দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।


পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র এখন বিশ্বে সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশগুলোর একটি। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বাড়লে দেশটির আয়ে ইতিবাচক প্রভাব পড়ে।


এ সময় তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করা থেকে বিরত রাখা।


তার মতে, ইরান যদি পারমাণবিক সক্ষমতা অর্জন করে, তবে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্যও বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে।

এসআর

সম্পর্কিত খবর