[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

ইরানে এই শাসনের পতন ঘটলে আমরা বিপুল অর্থ আয় করতে পারব: মার্কিন সিনেটর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মার্চ ২০২৬ ১০:৫১ এএম

সংগৃহীত ছবি

ইরানের বর্তমান সরকারের পতন ঘটলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে এবং যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে এমন মন্তব্য করেছেন মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম।

রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থা সরাতে যে অর্থ ব্যয় করা হবে, তা ভবিষ্যতে লাভজনক বিনিয়োগে পরিণত হতে পারে।

তার ভাষ্য, এ ধরনের পরিবর্তনের ফলে মধ্যপ্রাচ্যে নতুন বাস্তবতা তৈরি হবে।

গ্রাহাম দাবি করেন, বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেলভান্ডার ইরান ও ভেনেজুয়েলায় রয়েছে।

ভবিষ্যতে এই জ্বালানি সম্পদের একটি অংশে যুক্তরাষ্ট্র অংশীদার হতে পারে বলেও তিনি মন্তব্য করেন। তার মতে, এমন পরিস্থিতি তৈরি হলে তা চীনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।


অন্যদিকে ইরান এ ধরনের বক্তব্যের তীব্র সমালোচনা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের তেলসম্পদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তার অভিযোগ, ওয়াশিংটনের উদ্দেশ্য হচ্ছে দেশটিকে দুর্বল করে জ্বালানি সম্পদের নিয়ন্ত্রণ নেওয়া।


তিনি আরও বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের শক্তির এমন মন্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

এসআর

সম্পর্কিত খবর