[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

মার্কিন ঘাঁটি রক্ষায় জর্ডানে ড্রোন বিশেষজ্ঞ ও সরঞ্জাম পাঠাল ইউক্রেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মার্চ ২০২৬ ৫:৫৬ এএম

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন ইন্টারসেপ্টর এবং একদল অভিজ্ঞ বিশেষজ্ঞ পাঠিয়েছে ইউক্রেন। সোমবার

 (৯ মার্চ) নিউ ইয়র্ক টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, গত ৫ মার্চ (বৃহস্পতিবার) ওয়াশিংটনের পক্ষ থেকে কিয়েভকে এই বিশেষ সহায়তার অনুরোধ জানানো হয়। আকাশপথে ক্রমবর্ধমান ড্রোন হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের এই জরুরি আহ্বানে সাড়া দিয়ে পরদিনই অর্থাৎ ৬ মার্চ ইউক্রেনীয় বিশেষজ্ঞদের দলটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

রাশিয়ার সাথে দীর্ঘদিনের যুদ্ধে ইরানি 'শাহেদ'সহ বিভিন্ন ধরনের ড্রোন ভূপাতিত করার ক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনী যে বিশেষ কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছে, তা এখন মিত্রদেশগুলোর সুরক্ষায় ব্যবহার করা হবে। মূলত জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে ড্রোন হামলা থেকে রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত বছরের ডিসেম্বরে ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর কিয়েভ ও ওয়াশিংটনের সামরিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। এই সহযোগিতা জর্ডানে মোতায়েন করা মার্কিন সেনাদের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি দুই দেশের কৌশলগত ও সামরিক সম্পর্ককে আরও মজবুত করবে বলে ধারণা করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর