ইরানের দক্ষিণ উপকূলীয় শহর বন্দর আব্বাসে একটি বহুতল ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম।
শনিবার প্রকাশিত খবরে বলা হয়, মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত আটতলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে ভবনের অন্তত দুটি তলা সম্পূর্ণভাবে ধসে পড়েছে। পাশাপাশি আশপাশের কয়েকটি গাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে ইরানের উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছান। ধ্বংসস্তূপে আটকে পড়া কেউ আছে কি না, তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
এদিকে আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর এক কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যের কোনো সত্যতা নেই।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপের অভিযোগে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের আশপাশে মার্কিন সামরিক উপস্থিতিও বাড়ানো হয়েছে। এই প্রেক্ষাপটের মধ্যেই বন্দর আব্বাসে বিস্ফোরণের ঘটনাটি ঘটল।
এসআর
মন্তব্য করুন: