[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশে নির্বাচনে বিজয়ী যে দলই হোক, তাদের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬ ১:২৬ এএম

সংগৃহীত ছবি

ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন জানিয়েছেন, বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গেই সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখবে।

বুধবার রাজধানীর ইএমকে সেন্টারে আয়োজিত এক সংবাদ মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


রাষ্ট্রদূত ক্রিস্টেনসন বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী।

তাঁর মতে, অর্থনীতি, বাণিজ্য, ব্যবসা ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে।


বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, কে নির্বাচিত হবে এবং কে সরকার গঠন করবে-এটি একান্তই বাংলাদেশের জনগণের সার্বভৌম সিদ্ধান্ত।

এ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ বা মত দেওয়ার অধিকার নেই।

ভোটের মাধ্যমে নিজেদের মত প্রকাশ করা জনগণের মৌলিক অধিকার বলেও উল্লেখ করেন তিনি।
মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, যুক্তরাষ্ট্র ঐতিহ্যগতভাবে সব রাজনৈতিক পক্ষের সঙ্গে যোগাযোগ রাখে—তারা ক্ষমতায় থাকুক বা না থাকুক। একই ধারাবাহিকতায়, আসন্ন নির্বাচনে যেই দল বিজয়ী হবে, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গেই কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।


বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করে তিনি বলেন, ২০২৪ সালের আগস্টের পর থেকে দেশে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং ভবিষ্যতে আরও পরিবর্তন আসতে পারে বলে তিনি আশা করছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর