বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে
নিজেদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার (২০ জানুয়ারি, ২০২৬) কেন্দ্রীয় সরকার পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম ও বার্তাসংস্থা পিটিআই নিশ্চিত করেছে।
মিশনসমূহ: ঢাকা হাই কমিশনসহ খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে অবস্থিত সহকারী হাই কমিশনগুলোর সকল কর্মকর্তার পরিবারের সদস্যরা এই নির্দেশনার আওতায় থাকবেন।
সতর্কতামূলক ব্যবস্থা: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি কোনো রাজনৈতিক নেতিবাচক পদক্ষেপ নয়, বরং বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় একটি 'পূর্ব-সতর্কতামূলক ব্যবস্থা'।
কার্যক্রম অব্যাহত: কূটনীতিকরা বাংলাদেশে অবস্থান করবেন এবং হাইকমিশন ও এর সংশ্লিষ্ট দপ্তরগুলোর দাপ্তরিক কার্যক্রম পূর্ণ সক্ষমতায় সচল থাকবে।
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের কয়েক সপ্তাহ আগে মাঠ পর্যায়ের পরিস্থিতি বিশ্লেষণ করে নয়াদিল্লি তাদের মিশনের কর্মীদের সুরক্ষায় এই সিদ্ধান্ত নিয়েছে। মূলত উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে সাময়িকভাবে ঢাকাকে 'নন-ফ্যামিলি পোস্টিং' হিসেবে গণ্য করছে ভারত।
এসআর
মন্তব্য করুন: