[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

গ্রিনল্যান্ড ইস্যুতে উত্তেজনা: ইউরোপীয় পণ্যে শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬ ৭:৫৩ এএম

গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের বিরোধিতা করায় যুক্তরাজ্য, ফ্রান্সসহ ইউরোপের একাধিক

 দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঘোষণা অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি থেকে এসব দেশের রপ্তানি পণ্যে ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে।


ট্রাম্প আরও সতর্ক করে বলেছেন, যদি আগামী জুন মাসের মধ্যে ডেনমার্ক গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে বিক্রির বিষয়ে সম্মতি না দেয়, তাহলে শুল্কের হার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে।

শনিবার (১৭ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।


এর আগের দিনও ট্রাম্প মন্তব্য করেছিলেন, গ্রিনল্যান্ড ইস্যুতে যেসব ইউরোপীয় দেশ ডেনমার্কের পক্ষে অবস্থান নিচ্ছে, তাদের ওপর বাণিজ্যিক চাপ প্রয়োগ করা হবে।


গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীন একটি স্বায়ত্তশাসিত আর্কটিক অঞ্চল, যা বরফে আচ্ছাদিত হলেও খনিজ ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ প্রয়োজন।


ইউরোপীয় দেশগুলো বলছে, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র ডেনমার্ক ও গ্রিনল্যান্ডবাসীর। এরই মধ্যে ডেনমার্ক মিত্র ইউরোপীয় দেশগুলোর সেনা নিয়ে অঞ্চলটিতে সামরিক উপস্থিতি জোরদার করেছে।


তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দপ্তরের দাবি, ইউরোপীয় সেনা মোতায়েন হলেও গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না।


এদিকে শনিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা ‘গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়’ এবং ‘নিজেদের ভবিষ্যৎ আমরা নিজেরাই ঠিক করব’—এমন স্লোগান দেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর