[email protected] বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
৯ বৈশাখ ১৪৩৩

চাকরিগত পদোন্নতির দাবিতে সরকারি হাসপাতালে পরীক্ষা–নিরীক্ষা বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫ ৮:১৯ এএম

সংগৃহীত ছবি

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের চাকরিগত পদমর্যাদা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও নার্সদের মতো ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে সারা দেশের সরকারি হাসপাতালে সব ধরনের পরীক্ষা–নিরীক্ষা কার্যত বন্ধ রয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কর্মবিরতির ডাক দেয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদ।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল পরিদর্শনে দেখা যায়, ঘোষিত কর্মসূচি অনুযায়ী সরকারি হাসপাতালগুলোতে পরীক্ষা–নিরীক্ষা সেবা বন্ধ থাকলেও বেসরকারি হাসপাতালগুলোতে কার্যক্রম স্বাভাবিক ছিল।

সরকারি হাসপাতালে সেবা বন্ধ থাকায় রোগীদের রক্ত পরীক্ষা, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআইসহ জরুরি নানা পরীক্ষা করাতে প্রচণ্ড ভোগান্তিতে পড়তে হয়। অনেক রোগীকে বাধ্য হয়ে বেসরকারি প্রতিষ্ঠানে যেতে দেখা গেছে, যেখানে খরচ তুলনামূলকভাবে বেশি।

এদিকে, বেসরকারি হাসপাতালগুলোতে কর্মবিরতির কোনো প্রভাব পড়েনি; সেখানকার সেবা স্বাভাবিকভাবে চলেছে।

এসআর

সম্পর্কিত খবর