[email protected] বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
১০ বৈশাখ ১৪৩৩

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৪১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫ ৮:১৭ এএম

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের দৈনিক

প্রতিবেদনে জানানো হয়েছে—বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৪১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বিভাগভিত্তিক ভর্তির সংখ্যা

বরিশাল বিভাগ: ৩৯

চট্টগ্রাম বিভাগ: ১৩৭

ঢাকা বিভাগ (কর্পোরেশনের বাইরে): ৯৩

ঢাকা উত্তর সিটি: ১০২

ঢাকা দক্ষিণ সিটি: ৮

ময়মনসিংহ বিভাগ: ৩১


এ সময় ৪৩৩ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের মধ্যে মোট ৯০ হাজার ৬৫২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩ হাজার ১৯৪ জন, আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৭।

পূর্ববর্তী দুই বছরের তুলনা

২০২৪ সালে: মোট ভর্তি — ১,০১,২১৪; মৃত্যু — ৫৭৫

২০২৩ সালে: মোট ভর্তি — ৩,২১,১৭৯; মৃত্যু — ১,৭০৫

 

 

এসআর

সম্পর্কিত খবর