[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন ভর্তি ৩৬৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫ ৮:৪৮ এএম

সংগৃহীত ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ৩৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মারা যাওয়া দুজনের মধ্যে একজন পুরুষ (৫২) এবং একজন নারী (৪২)।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন এলাকা বাদে) ৭৬ জন, ঢাকা বিভাগে ৫০ জন, বরিশালে ৪৯ জন, খুলনায় ৩৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৭২ জন পুরুষ এবং ৬০ জন নারী। এ ছাড়া এ বছর মোট ৩৩ হাজার ৮৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৩২ হাজার ১৫৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এসআর

সম্পর্কিত খবর