[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে ভর্তি ৪৯২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জুলাই ২০২৫ ১০:১৯ এএম

সংগৃহীত ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ৪৯২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে সর্বাধিক ১৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৬৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৬ জন এবং ঢাকা দক্ষিণে ৫৩ জন রোগী ভর্তি হয়েছেন। খুলনা বিভাগে ৫৪ জন, রাজশাহীতে ৬১ জন, ময়মনসিংহে ১০ জন, রংপুরে ৩ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৭৬৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৪০৯ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়। এর আগের বছর, ২০২৩ সালে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ ছিল, যখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

এসআর

সম্পর্কিত খবর