[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন করে ভর্তি ২৬২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুন ২০২৫ ৮:৪৫ এএম

সংগৃহীত ছবি

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে।

 গতদেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজন পুরুষের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৬২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৬২ জনের মধ্যে ২১৪ জনই ঢাকার বাইরের জেলার বাসিন্দা।
এ নিয়ে ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। মৃত্যুর শিকারদের মধ্যে ২৩ জন পুরুষ এবং ১৮ জন নারী।

চলতি বছর জানুয়ারি থেকে ২৮ জুন পর্যন্ত মোট ৯,৪৮৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৫,৫৮৩ জন পুরুষ এবং ৩,৯০১ জন নারী।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি সচেতনতার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে আরও সক্রিয় হতে হবে।

এসআর

সম্পর্কিত খবর