[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বিএসএমএমইউর ১৫ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৫ ৪:৪৬ পিএম

ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লকের সামনে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই চিকিৎসকসহ ১৫ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে

রোববার (৫ জানুয়ারি) বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় কেবিন ব্লকের সামনে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়।বরখাস্তকারীদের মধ্যে রয়েছেন,চিকিৎসক: ডা. আবু তোরাব আলী মিম (কার্ডিওলজি বিভাগ) এবং ডা. রিয়াজ সিদ্দিকী প্রাণ (চর্ম ও যৌন রোগ বিভাগ)। কর্মচারী: পেইন্টার নিতীশ রায় ও মো. সাইফুল ইসলাম, এমএলএসএস কাজী মেহেদী হাসান, সহকারী ড্রেসার শহিদুল ইসলাম, সুইপার সন্দীপ, অফিস সহকারী উজ্জ্বল মোল্লা, ড্রাইভার সুজন বিশ্ব শর্মা, এমএলএসএস ফকরুল ইসলাম জনি, কাস্টমার কেয়ার এটেনডেন্ট রুবেল রানা, স্টাফ নার্স শবনম নূরানী, ওয়ার্ড মাস্টার অফিসের এমএলএসএস শাহাদাত, মুন্না আহমেদ ও আনোয়ার হোসেন।

সাময়িক বরখাস্তকালীন সময়ে বরখাস্তকৃতরা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন। তাদের চাকরির চূড়ান্ত সিদ্ধান্ত দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের ধারা অনুযায়ী নেওয়া হবে।

এই আদেশ ৫ জানুয়ারি থেকে কার্যকর হবে।

বিশ্ববিদ্যালয়ের এ পদক্ষেপ ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করার প্রচেষ্টার অংশ বলে মনে করা হচ্ছে।

 

এসআর

সম্পর্কিত খবর