[email protected] সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,৩১৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬ ৪:৫৭ পিএম

সংগৃহীত ছবি

দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া প্রাদুর্ভাবে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ জনে।

 

রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ হাজার ৫২৭ শিশু।

 

এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে মারা যাওয়া আট শিশুর মধ্যে ছয়জন ঢাকা বিভাগের। বাকি দুজনের একজন চট্টগ্রাম এবং অন্যজন খুলনা বিভাগের বাসিন্দা। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

 

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, ৫৯৫ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৬২, সিলেটে ১৭৮, খুলনায় ১০১, বরিশালে ৯৪, ময়মনসিংহে ৭৭, রংপুরে ৬০ এবং রাজশাহীতে ৪৭ জনের মধ্যে উপসর্গ পাওয়া গেছে।

 

একই সময়ে নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৬১ জন, সিলেটে ৩২ জন এবং চট্টগ্রামে ৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী, সারা দেশে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৬০ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ২৬৯।

এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ১ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম সংক্রমণে প্রাণ হারিয়েছেন ১০৫ জন। দুই হিসাব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩১৪।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১২ হাজার ৪০২ জন।

এফ/ডি

সম্পর্কিত খবর