[email protected] রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে বাড়ছে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১০৮৪, মৃত্যু ২ জনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬ ৫:১৩ পিএম

সংগৃহীত ছবি

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে

 নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৮৪ শিশুর শরীরে। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৩ শিশুর।

​শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

​প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৪৬ হাজার ৬৪৬ শিশু শনাক্ত হয়েছেন। তার মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ১১১ শিশুর। এ সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২০১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ শিশু।

​গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকায় ৪৫২ শিশু। এ ছাড়া চট্টগ্রামে ২০৮ শিশু, সিলেটে ১৩৬ শিশু, বরিশালে ১০০ শিশু, খুলনায় ৭১ শিশু, ময়মনসিংহে ৫৭ শিশু, রংপুরে ৩১ শিশু এবং রাজশাহীতে ২৯ শিশু শনাক্ত হয়েছেন।

​স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২০ হাজার ২৪৭ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ১১ হাজার ৩০৩ শিশু।

এইচ/এম

সম্পর্কিত খবর