রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে
আরও একজনের মৃত্যু হয়েছে। চিকিৎসকদের মতে, তার মৃত্যুর কারণ ডেঙ্গু শক সিন্ড্রোম। বর্তমানে এই হাসপাতালে ১৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৪ অক্টোবর) রামেক হাসপাতালের হালনাগাদ তথ্যে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।
মৃত ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা মো. সাদেক (৩৫)। গত ৩০ সেপ্টেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনি রামেক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ৩ অক্টোবর সকালে তার মৃত্যু হয়।
রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ জানান, নতুন রোগী ভর্তি ও অনেকে সুস্থ হয়ে ছাড়পত্র পাওয়ার পরও বর্তমানে হাসপাতালে ১৩৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
এসআর