[email protected] শনিবার, ৩ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬ ৪:৪১ পিএম

সংগৃহীত ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ হাজার ২৪২ শিশু।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত এক দিনে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে।

একই বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১১৪ শিশুর মৃত্যু হয়েছে।

এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০২ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১২ শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯৪ হাজার ৮৪ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।

একই সময়ে ২১ হাজার ৬২৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ ছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৭২ হাজার ২১ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ শিশু।

এসআর

সম্পর্কিত খবর