[email protected] শনিবার, ৩ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬ ৫:৪৬ পিএম

সংগৃহীত ছবি

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জনের

 মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭২ জন রোগী।

​বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৩৫৮ জন ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে। এছাড়া ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩২৮ জন, বরিশাল বিভাগে ২৬০ জন, খুলনা বিভাগে ২৫৬ জন এবং রাজশাহী বিভাগে ২০৯ জন রোগী ভর্তি হয়েছেন।

​রাজধানীর দুই সিটির মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১৮০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে রংপুর বিভাগে ১০১ জন, ময়মনসিংহ বিভাগে ৯৪ জন এবং সিলেট বিভাগে ১৬ জন নতুন রোগী চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।

​স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯ জনে। আর বছরজুড়ে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ হাজার ৫৯৮ জন।

এসআর

সম্পর্কিত খবর