দেশে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা
থেকে মঙ্গলবার সকাল ৮টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে এবং চলতি বছরের রেকর্ড ১,৮৭২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, এ নিয়ে ২০২৬ সালে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৫ জনে। মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, সবচেয়ে বেশি ৯৮ জনের মৃত্যু হয়েছে চলতি সেপ্টেম্বরের ২২ দিনেই, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে প্রাণ হারিয়েছেন।
বছরের শুরু থেকে এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৫,৪৯৯ জন। বিপরীতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০,৫৬০ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১,৪৭৭ জন।
বিভাগে আক্রান্তের হারে ঢাকা শীর্ষস্থানে রয়েছে, যেখানে একদিনে সর্বোচ্চ ৭৮১ জন ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে খুলনায় ৩১৬ জন, চট্টগ্রামে ২৮৫ জন, বরিশালে ১৯০ জন, রাজশাহীতে ১৬২ জন, ময়মনসিংহে ১০৫ জন, রংপুরে ৬৭ জন এবং সিলেটে ৬ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এসআর