[email protected] শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩

হাম ও উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, দেশে প্রাণহানি বেড়ে ৯৯৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৬ ৪:৪৮ পিএম

সংগৃহীত ছবি

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা এক হাজারের কাছাকাছি পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩৬ জনের মধ্যে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৯৯৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন। আর হামের মতো উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে ৮৯৯ জনের।


গত ২৪ ঘণ্টার নতুন মৃত্যুর ঘটনাগুলোও উপসর্গজনিত মৃত্যুর হিসাবের মধ্যে রয়েছে বলে বিজ্ঞপ্তির তথ্যে উল্লেখ করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর