[email protected] মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩

জাতিসংঘের সাধারণ অধিবেশনে নিউইয়র্কে প্রতিদিনের বাংলার এম এ রনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬ ৪:৫৬ পিএম

ক্রীড়া সাংবাদিকতার পরিচিত পরিসর পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের কাজের পরিধি আরও বিস্তৃত করছেন প্রতিদিনেরবাংলা.নেট-এর এক্সিকিউটিভ এডিটর ও ক্রীড়া ইনচার্জ এম এ রনী। আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও আয়োজনও নিয়মিত কাভার করছেন তিনি। বর্তমানে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন কাভারের জন্য নিউইয়র্কে অবস্থান করছেন এম এ রনী।

নিউইয়র্কে অবস্থান করে জাতিসংঘের সদর দপ্তরকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন এবং সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহের সংবাদ সংগ্রহ করছেন তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের বিভিন্ন খবর ও আয়োজনও কাভার করে যাচ্ছেন।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর ২০২৬। এই অধিবেশনের সভাপতি বাংলাদেশের ড. খলিলুর রহমান। এবারের অধিবেশনের প্রতিপাদ্য—‘আস্থা পুনরুদ্ধার, পরিবর্তন ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’। অধিবেশন চলবে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

বিশ্বনেতাদের মিলনমঞ্চ নিউইয়র্ক : প্রতি বছর সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্ক হয়ে ওঠে আন্তর্জাতিক কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা এ সময় নিউইয়র্কে সমবেত হন।

এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ৮১তম সাধারণ অধিবেশনের সাধারণ বিতর্ক শুরু হবে ২২ সেপ্টেম্বর এবং চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। ২৮ সেপ্টেম্বরও সাধারণ বিতর্কের কর্মসূচি রয়েছে। এ সময় বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিরা জাতিসংঘের সাধারণ পরিষদে নিজেদের দেশের অবস্থান, অগ্রাধিকার ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরবেন।

এই বড় আন্তর্জাতিক আয়োজনের সংবাদ সংগ্রহের পাশাপাশি এর সঙ্গে যুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি কাভার করছেন এম এ রনী। ফলে নিউইয়র্ক থেকে তার সাংবাদিকতার পরিধিতে যুক্ত হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, উন্নয়ন, জলবায়ু, স্বাস্থ্য ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুর সংবাদ।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। ২৩ সেপ্টেম্বর জলবায়ু পরিবর্তন ও ন্যায়সংগত পরিবর্তন নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিনে উন্নয়নের অধিকার ঘোষণার ৪০ বছর পূর্তিও পালন করা হবে।

২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠক হবে। বিশেষ করে উপকূলীয় ও নিচু অঞ্চলের দেশগুলোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আলোচনা।

২৫ সেপ্টেম্বর মহামারি প্রতিরোধ, প্রস্তুতি ও মোকাবিলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ২৮ সেপ্টেম্বর ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন রয়েছে। আর ২৯ সেপ্টেম্বর পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ বিলুপ্তির আন্তর্জাতিক দিবস উপলক্ষে উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

এসব কর্মসূচির পাশাপাশি জাতিসংঘের উচ্চপর্যায়ের সপ্তাহে বিভিন্ন পার্শ্ব আয়োজন, আলোচনা, বৈঠক ও আন্তর্জাতিক সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। এসব আয়োজনের খবরও নিয়মিতভাবে পাঠকদের কাছে তুলে ধরার কাজ করছেন এম এ রনী।

ক্রীড়া সাংবাদিকতা দিয়ে শুরু, পরিধি এখন আন্তর্জাতিক। এম এ রনীর সাংবাদিকতা জীবনের বড় অংশজুড়ে রয়েছে ক্রীড়া। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে দেশের ক্রীড়া সাংবাদিকতায় সক্রিয় তিনি। জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্রীড়া আয়োজনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের নানা প্রতিযোগিতা ও গুরুত্বপূর্ণ ইভেন্ট কাভার করার অভিজ্ঞতা রয়েছে তার।

আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে কাজ করতে গিয়ে বিভিন্ন দেশের ক্রীড়াবিদ, কর্মকর্তা, সংগঠক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কাজ করেছেন তিনি। বাংলাদেশের ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক আয়োজনের খবরও নিয়মিত কাভার করেছেন।

অলিম্পিক, ফুটবলসহ আন্তর্জাতিক বিভিন্ন ক্রীড়া আয়োজন এবং আঞ্চলিক প্রতিযোগিতার সংবাদ সংগ্রহে দেশের বাইরে সরাসরি মাঠে থাকার অভিজ্ঞতাও রয়েছে তার। ফলে মাঠপর্যায়ের সাংবাদিকতা, আন্তর্জাতিক যোগাযোগ এবং ঘটনাস্থল থেকে সংবাদ তৈরির ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা তৈরি হয়েছে।

সাংবাদিকতার মূল ক্ষেত্র ক্রীড়া হলেও সময়ের সঙ্গে এম এ রনীর কাজের পরিধি আরও বিস্তৃত হয়েছে। আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টও নিয়মিত কাভার করছেন তিনি।

নিউইয়র্কে তার বর্তমান কার্যক্রম সেই বিস্তৃত সাংবাদিকতারই অংশ। জাতিসংঘের সাধারণ অধিবেশন, বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আয়োজনের সংবাদ সংগ্রহ করছেন তিনি।

একদিকে যখন আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের খবর পাঠকদের সামনে তুলে ধরছেন, অন্যদিকে জাতিসংঘকেন্দ্রিক বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুর খবরও সংগ্রহ করছেন। এতে তার সাংবাদিকতার বিষয়ভিত্তিক পরিসর আরও বড় হচ্ছে।

বাংলাদেশের সাংবাদিকতার জন্যও গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আয়োজন সরাসরি ঘটনাস্থল থেকে কাভার করার সুযোগ বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের জন্য বিশেষ অভিজ্ঞতা। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন কাভার করাও সেই অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ অংশ।

বিশ্বের ১৯৩টি সদস্যরাষ্ট্রের প্রতিনিধিত্ব রয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, উন্নয়ন, মানবাধিকার, জলবায়ু, স্বাস্থ্যসহ বিশ্বের গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনার অন্যতম প্রধান মঞ্চ এটি।

এমন একটি আন্তর্জাতিক মঞ্চের বিভিন্ন আয়োজন সরাসরি কাভার করার মাধ্যমে বাংলাদেশের পাঠকদের কাছে বৈশ্বিক ঘটনাপ্রবাহের খবর আরও দ্রুত পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে। বাংলাদেশের জন্য এবারের অধিবেশন বিশেষ গুরুত্বপূর্ণ বহন করবে। 

এবারের সাধারণ অধিবেশন বাংলাদেশের জন্যও আলাদা গুরুত্ব বহন করছে। কারণ ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতির দায়িত্বে রয়েছেন বাংলাদেশের ড. খলিলুর রহমান। জাতিসংঘের তথ্য অনুযায়ী, তিনি ২ জুন ২০২৬ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন।

তার সভাপতিত্বে এবারের অধিবেশনে শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, জলবায়ু ও পরিবেশ, মানবাধিকার, নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার শাসন এবং জাতিসংঘ সংস্কারসহ বেশ কয়েকটি বিষয় গুরুত্ব পাচ্ছে।

সাংবাদিকতার পাশাপাশি এম এ রনী শিক্ষা খাতেও কাজ করছেন। তিনি ঢাকা নিহোনগো একাডেমীর প্রতিষ্ঠাতা ও কর্ণধার। বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষা এবং জাপানে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুতি ও বিভিন্ন প্রক্রিয়ায় সহযোগিতার সঙ্গে প্রতিষ্ঠানটি যুক্ত।

সাংবাদিকতা ও শিক্ষা—দুটি ভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলেও আন্তর্জাতিক যোগাযোগ, বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব এবং তরুণদের জন্য নতুন সুযোগ তৈরির বিষয়গুলো তার কাজের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে এখন নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন এম এ রনী। সাধারণ পরিষদের মূল অধিবেশনের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান ও গুরুত্বপূর্ণ কর্মসূচির খবর সংগ্রহ করছেন তিনি।

প্রতিদিনেরবাংলা.নেট-এর এক্সিকিউটিভ এডিটর ও ক্রীড়া ইনচার্জ হিসেবে আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে দীর্ঘদিন কাজ করার পর এখন জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনও নিয়মিত কাভার করছেন এম এ রনী। নিউইয়র্ক থেকে তার পাঠানো সংবাদ ও প্রতিবেদন বাংলাদেশের পাঠকদের সামনে আন্তর্জাতিক ঘটনাপ্রবাহকে আরও কাছ থেকে তুলে ধরার সুযোগ তৈরি করছে।

জাতিসংঘের এবারের উচ্চপর্যায়ের সপ্তাহে ২২ থেকে ২৮ সেপ্টেম্বর সাধারণ বিতর্কের পাশাপাশি জলবায়ু, উন্নয়ন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মহামারি, বর্ণবাদ এবং পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উচ্চপর্যায়ের আলোচনা রয়েছে।

 

এসআর

সম্পর্কিত খবর