[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

এবার ভারতীয় শাড়ি রাস্তায় ছুড়ে আগুনে পোড়ালেন রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৪ ৫:১৭ এএম

ছবিঃ প্রেসক্লাবে শাড়ী পোড়ানোর দৃশ্য

ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে “দেশীয় পণ্য কিনে হও ধন্য” শিরোনামে একটি সভায় রিজভীকে ভারতীয় শাড়ি রাস্তায় ছুড়ে ফেলে আগুনে পুড়াতে দেখা যায়। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। সভায় তিনি সবাইকে দেশীয় পণ্য কেনার আহ্বান জানান।

 

রিজভী বলেন, “ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা একবেলা খেয়ে থাকব, তবুও মাথা নত করব না।”

 

তিনি আরও বলেন, “যে শেখ হাসিনা গুম, খুন করেছে, ছাত্রদের রক্তে রাজপথ ভাসিয়েছে, তাকে ভারত পছন্দ করে। কিন্তু প্রকৃতপক্ষে ভারত বাংলাদেশকে পছন্দ করে না।”

 

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থানের ইঙ্গিত দিয়ে রিজভী বলেন, “স্বাধীনতা চায় এমন অনেক জাতিকে ভারত পদানত করে রেখেছে। কিন্তু বাংলাদেশকে তা করতে এলে ভুল করবে। শেখ হাসিনার মতো কিছু ব্যক্তি ভারতের কথা মেনে চলতে পারে, কিন্তু কোটি কোটি বাঙালি এর ঘোর বিরোধী।”

এসআর

সম্পর্কিত খবর