[email protected] বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
১০ বৈশাখ ১৪৩৩

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আরও ঘনীভূত হওয়ার আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫ ৫:৪৬ এএম

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলের কাছে

অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। এর কারণে উত্তর বঙ্গোপসাগর অস্থির হয়ে উঠেছে এবং সেই পরিস্থিতিতে দেশের চারটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—কে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রকাশিত পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় গভীর নিম্নচাপটির অবস্থান ছিল চট্টগ্রাম বন্দর থেকে ২০৩৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১৯৭৫ কিলোমিটার, মোংলা থেকে ১৯৪৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৯৩০ কিলোমিটার দূরে দক্ষিণপশ্চিমে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতি ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এর প্রভাবে কেন্দ্রের আশপাশে সমুদ্র বেশ উত্তাল রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় চার সমুদ্রবন্দরে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত বজায় রাখার পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

এসআর

সম্পর্কিত খবর