[email protected] শনিবার, ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মে ২০২৬ ১২:০০ পিএম

সংগৃহীত ছবি

দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। রোববার দুপুর ১টা পর্যন্ত দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাস অনুযায়ী— পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল,

 পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

​উদ্ভূত পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

​এছাড়া সন্ধ্যা পর্যন্ত সারা দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকাসহ কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঝোড়ো বৃষ্টির এই প্রবণতা আগামী কয়েক দিন সারা দেশেই অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর