[email protected] শনিবার, ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩

সিলেটে অকাল বন্যার আশঙ্কা: ২৮ এপ্রিলের মধ্যে ধান কাটার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ ৮:১৮ পিএম

সংগৃহীত ছবি

ভারতের মেঘালয় ও বাংলাদেশের সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনায় সিলেট বিভাগের হাওর এলাকায় অকাল বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, যা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তার পূর্বাভাস

 অনুযায়ী, আগামী ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত মেঘালয়ের চেরাপুঞ্জি অঞ্চলসহ সুনামগঞ্জ ও সিলেট জেলায় প্রতিদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে উজান থেকে আসা পাহাড়ি ঢলে হাওরের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে গবেষক পলাশ কৃষকদের আগামী ২৮ এপ্রিলের মধ্যে জমির পাকা ধান দ্রুত কেটে ফেলার পরামর্শ দিয়েছেন, কারণ এরপর হাওরের বিলগুলো বন্যার পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত প্রতি বছর এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতে মেঘালয়ে অতিবৃষ্টির কারণে সৃষ্ট ঢলে বাংলাদেশের হাওর অঞ্চলের বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়, যা এ বছরও পুনরাবৃত্তির সম্ভাবনা দেখা দিচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর