[email protected] বৃহঃস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩

সুখবর জানালেন লুবাবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬ ৩:২৫ পিএম

সংগৃহীত ছবি

বিনোদন অঙ্গন থেকে সাময়িক দূরত্বে থাকা জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা ভক্তদের জন্য

 এক আনন্দের খবর দিয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর তিনি তার হারিয়ে যাওয়া অফিসিয়াল ফেসবুক পেজটি উদ্ধার করতে পেরেছেন।

​সম্প্রতি ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে পেজ উদ্ধারের তথ্য নিশ্চিত করে লুবাবা লেখেন, ‘আসসালামু আলাইকুম, রাজ আলআমিনের মাধ্যমে আমি আমার পেইজ ফিরে পাই। কারো পেইজের সমস্যা হলে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফলো দিয়ে রাখুন।’ লুবাবার এই বার্তায় আনন্দ প্রকাশ করেছেন তার অনুসারীরা।

​উল্লেখ্য, কিছুদিন আগে লুবাবার বিয়ে ও বাগদান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন তৈরি হয়। এ বিষয়ে তিনি নিজেই স্পষ্ট করে জানান, বাল্যবিয়ে করার খবরটি সঠিক নয়। তবে দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে তার বাগদান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী সঠিক ও নির্ধারিত বয়সেই তাদের বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলেও জানান তিনি।

​প্রয়াত প্রখ্যাত অভিনেতা আবদুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা শৈশব থেকেই অভিনয় ও মডেলিংয়ের মাধ্যমে দর্শকের নজর কেড়েছিলেন। তবে গত বছরের শেষ দিকে তিনি হঠাৎ করেই বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা প্রকাশ করেন।

এইচ/এম

সম্পর্কিত খবর