[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

মারধর ও ভাঙচুর মামলা: আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬ ১১:০৬ এএম

সংগৃহীত ছবি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে

 আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি।

​বৃহস্পতিবার (৫ সকালে) তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার (৪ নভেম্বর) এ মামলায় আদালতে হাজির না হওয়ায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালত।

​আইনজীবী জানান, বুধবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও এলার্জিজনিত রোগে আক্রান্ত থাকায় পরীমণি আদালতে হাজির হতে পারেননি এবং তাঁর পক্ষে সময়ের আবেদন করা হয়। তবে আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে নির্ধারিত দিনে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন পরীমণি।

২০২১ সালের ৬ জুলাই বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন—পরীমনির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।

​মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৯ জুন রাতে সাভারের বোট ক্লাবে প্রবেশ করে পরীমণি ও তাঁর সহযোগীরা বিনামূল্যে অ্যালকোহল দাবি করেন এবং তা না পেয়ে বাদীকে গালমন্দ, মারধর ও ভাঙচুর করেন। পরবর্তীতে তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরীমণি ও জুনায়েদ বোগদাদীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করে।

এইচ/এম

সম্পর্কিত খবর