[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩

শাকিব খানের ‘মহব্বত’ সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬ ৬:৫১ পিএম

সংগৃহীত ছবি

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ তার বিপরীতে জুটি বাঁধতে যাচ্ছেন

 পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী কিনজা হাশমি। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানা গেছে, সিনেমাটিতে অভিনয়ের জন্য কিনজাকে চূড়ান্ত করা হয়েছে।

​যদিও সিনেমার পরিচালক হিমেল আশরাফ কিংবা প্রযোজক আরশাদ আদনান এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি, তবে চুক্তির খবর প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মাঝে নতুন এই জুটিকে ঘিরে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

​২০২৭ সালের ঈদুল আজহায় মুক্তির লক্ষ্য নিয়ে গত অক্টোবরের প্রথম সপ্তাহে ‘মহব্বত’ সিনেমার ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই শাকিবের নায়িকা কে হচ্ছেন তা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। সম্ভাব্য তালিকায় পাকিস্তানের হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিমের নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত কিনজা হাশমিকেই চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।

​কে এই কিনজা হাশমি?

​কিনজা হাশমি পাকিস্তানের ছোট ও বড় পর্দার একজন পরিচিত মুখ। ২০১৪ সালে অভিনয়ে আত্মপ্রকাশ করার পর খুব দ্রুতই তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেন।

​বিশেষ করে ‘ইশক তামাশা’ নাটকে ‘রুশনা’ চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। এ ছাড়াও ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’, ‘মেরে বান জাও’ এবং টেলিছবি ‘রূপোশ’-এ তার অভিনয় প্রশংসিত হয়েছে। ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি; তার অভিনীত দুটি সিনেমা হলো ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’।

​সবকিছু ঠিক থাকলে ‘মহব্বত’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খান ও কিনজা হাশমিকে একসাথে বড় পর্দায় দেখা যাবে।

এইচ/এম

সম্পর্কিত খবর