[email protected] মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩

নিজস্ব ইউটিউব চ্যানেল চালু করলেন সালমান খান, ভক্তদের জন্য অভিনয়ের পাঠ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬ ১২:২৬ পিএম

সংগৃহীত ছবি

বলিউড সুপারস্টার সালমান খান নিজের একটি নতুন ইউটিউব চ্যানেল চালু করেছেন। ‘বিয়িং

 সালমান খান’ নামের এই অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে তিনি ভক্তদের তার স্বতন্ত্র অভিনয়শৈলী, শারীরিক অঙ্গভঙ্গি এবং সংলাপ পরিবেশনের নানা কৌশল শেখাবেন।

​গত শুক্রবার (৯ অক্টোবর) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে চ্যানেলটির লিংক শেয়ার করে চালুর ঘোষণা দেন এই অভিনেতা। ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, ‘শুরু থেকে শুরু করি। এটি আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল। এ থেকে জেড—সবকিছুই এখানে পাওয়া যাবে।’

​চ্যানেলটির একটি প্রাথমিক ভিডিওতে সালমানকে দুটি ভিন্ন চরিত্রে দেখা গেছে—একটি হলো অভিনয় ও ব্যক্তিত্ব বিকাশের প্রশিক্ষক এবং অন্যটি শিক্ষার্থী। প্রশিক্ষকের ভূমিকায় তিনি পর্দায় তার পরিচিত অঙ্গভঙ্গি, সংলাপ বলার ধরন ও স্বতন্ত্র উপস্থিতির গোপনীয় কৌশলগুলো তুলে ধরেছেন। চালুর পরপরই বেশ সাড়া ফেলেছে চ্যানেলটি, যার সাবস্ক্রাইবার সংখ্যা ইতিমধ্যে ৭৭ হাজার ৬০০ ছাড়িয়েছে। এর মাধ্যমে সিনেমার পাশাপাশি ভিন্ন এক মাধ্যমে প্রিয় তারকার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন ভক্তরা।

​বলিউডে বরুণ ধাওয়ান, কৃতি শ্যানন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও কার্তিক আরিয়ানের মতো তারকারাও নিজস্ব ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন। এ ছাড়া চলচ্চিত্র নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খানের রান্নাবিষয়ক জনপ্রিয় চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ইতোমধ্যে ৩২ লাখ ছাড়িয়েছে।

​এদিকে কাজের দিক থেকে সালমান খান বর্তমানে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ২০তম মৌসুম উপস্থাপনা করছেন। তাকে খুব শীঘ্রই অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাত্রুভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিতে দেখা যাবে, যেখানে তার সঙ্গে সহশিল্পী হিসেবে রয়েছেন চিত্রাঙ্গদা সিং।

এসআর

সম্পর্কিত খবর