[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জের পথে বিপদ, নিরাপদে তানজিন তিশা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬ ৩:৪২ পিএম

সংগৃহীত ছবি

সড়কপথে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা।

তবে এ নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হলে পরে নিজের গাড়ি দুর্ঘটনার শিকার হয়নি বলে স্পষ্ট করেন তিনি।

 

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তানজিন তিশা জানান, মানিকগঞ্জে যাওয়ার পথে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তিনি। এ জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন অভিনেত্রী।

 

জানা গেছে, একটি শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নিতে সেদিন মানিকগঞ্জের উদ্দেশে রওনা হয়েছিলেন তিশা। পথেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হন তিনি। পরে ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনা বাদ দিয়ে ঢাকায় ফিরে আসেন।

 

তবে ঠিক কী ধরনের ঘটনার কারণে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। তার প্রথম পোস্টের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়।

 

পরিস্থিতি পরিষ্কার করতে পরে আরেকটি ফেসবুক পোস্ট দেন তিশা। সেখানে তিনি জানান, তার গাড়ির কোনো দুর্ঘটনা ঘটেনি। এ বক্তব্যের মাধ্যমে ভক্তদের উদ্বেগ কমানোর চেষ্টা করেন তিনি।

 

বাংলা নাটকের পরিচিত মুখ তানজিন তিশা দীর্ঘদিন ধরে ছোটপর্দায় অভিনয় করছেন। বিভিন্ন নাটকে নানা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন এই অভিনেত্রী।

এসআর

সম্পর্কিত খবর