[email protected] শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩

চলতি বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬ ৮:৪০ এএম

সংগৃহীত ছবি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জনে উত্তাল টলিপাড়া। ভারতীয়

 সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বর মাসেই জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি। পাহাড়ি এলাকা কালিম্পংয়ে তার বিয়ের জমকালো আসর বসতে পারে বলে গুঞ্জন রয়েছে।

​ইন্ডাস্ট্রির বাইরের একজন ব্যক্তির সঙ্গেই তার বিয়ের গুঞ্জন উঠে এসেছে। হবু বর হিসেবে ভারতীয় নৌবাহিনীতে কর্মরত সিদ্ধার্থ নামে এক কর্মকর্তার কথা শোনা যাচ্ছে।

​২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন মিমি চক্রবর্তী। পরবর্তীতে ‘বোঝে না সে বোঝে না’ ছবি তাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়। সম্প্রতি শাকিব খানের বিপরীতে ‘তুফান’ সিনেমাতেও দেখা গেছে তাকে। অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি ২০১৯ সালে রাজনীতির মাঠে নেমে যাদবপুর আসন থেকে লোকসভার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

​বর্তমানে সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমাসহ একাধিক কাজের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। আগামী দুর্গাপূজায় তার নতুন সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এসব পেশাগত ব্যস্ততার মাঝেই বিয়ের প্রস্তুতি চলছে বলে টলিপাড়ায় গুঞ্জন ছড়ালেও মিমি চক্রবর্তীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি।

এসআর

সম্পর্কিত খবর