[email protected] বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩

ভেনিসে বাঁধনের ওপর হামলায় ১২২ দৃশ্যশিল্পীর ক্ষোভ ও তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬ ৯:০৫ এএম

সংগৃহীত ছবি

ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে সাবেক ক্ষমতাসীন দল

 আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে হামলার শিকার হয়েছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তাঁর পরিবার। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘দৃশ্যশিল্পী সমাজ’। গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দেশের ১২২ জন বিশিষ্ট শিল্পী ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

​বিবৃতিতে দৃশ্যশিল্পী সমাজ উল্লেখ করে, রাজনৈতিক মতামত বা জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিপীড়িত মানুষের পক্ষে অবস্থান নেওয়ার কারণে কোনো শিল্পীকে শারীরিক হেনস্তা, ভয়ভীতি প্রদর্শন কিংবা লাঞ্ছিত করা মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত। রাজনৈতিক দ্বিমত কখনো সহিংসতার অজুহাত হতে পারে না উল্লেখ করে তারা স্পষ্ট জানান, একজন নারী শিল্পীকে প্রকাশ্যে হেনস্তা করা কোনো প্রতিবাদের ভাষা নয়, বরং তা জঘন্য সহিংসতা। বাঁধনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে শিল্পীরা ঘোষণা দেন, ভয়ের সংস্কৃতি দিয়ে শিল্পীর কণ্ঠ কোনোভাবেই রুদ্ধ করা যাবে না।

এসআর

সম্পর্কিত খবর