[email protected] রবিবার, ১২ জুলাই ২০২৬
২৮ আষাঢ় ১৪৩৩

‘কিং’-এ বাবার সঙ্গে বড়পর্দায় অভিষেক, আলোচনার কেন্দ্রে সুহানা খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬ ৬:১৪ পিএম

সংগৃহীত ছবি

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে।

অ্যাকশনধর্মী এই ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও বড়পর্দায় দেখা যাবে শাহরুখ খানকে। তবে সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠেছেন তার মেয়ে সুহানা খান, যিনি এই ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক করতে যাচ্ছেন।

 

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী আগস্টের মধ্যেই ছবিটির শুটিং শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমার নির্মাণব্যয় প্রায় সাড়ে ৪৫০ কোটি রুপি বলে জানা গেছে। দীর্ঘ প্রায় ১৫০ দিনের শুটিং সূচি নিয়ে ছবিটির কাজ এগিয়েছে।

 

সিনেমা সংশ্লিষ্টদের মতে, ‘কিং’-এর সবচেয়ে বড় আকর্ষণ বাবা-মেয়ের প্রথম একসঙ্গে বড়পর্দায় উপস্থিতি। এ কারণেই ছবিটির প্রচার ও মুক্তি ঘিরে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্সের প্রযোজনায় নির্মিত এই ছবির গল্প আবর্তিত হয়েছে একটি শহরের অপরাধজগতকে কেন্দ্র করে। সেখানে এক প্রভাবশালী ডন এবং তার বিশ্বস্ত শিষ্যাকে ঘিরে কাহিনি এগিয়ে যায়। আন্তর্জাতিক মানের স্টান্ট টিমের তত্ত্বাবধানে নির্মিত অ্যাকশন দৃশ্য এবং উন্নত ভিএফএক্স ছবিটির অন্যতম বিশেষ দিক হিসেবে বিবেচিত হচ্ছে।

 

শাহরুখ ও সুহানার পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন অনিল কাপুর, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন এবং জয়দীপ অহলাওয়াতসহ একাধিক জনপ্রিয় তারকা।

 

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বড়দিন উপলক্ষে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বছরের শেষভাগের বক্স অফিসে ‘কিং’ বড় চমক হয়ে উঠতে পারে বলে ধারণা করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

এসআর

সম্পর্কিত খবর