[email protected] শনিবার, ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩

মৃত্যুর পর যে ছবি প্রকাশ করতে বলেছিলেন কারিনা কায়সার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মে ২০২৬ ১০:১৬ পিএম

সংগৃহীত ছবি

ভারতের চেন্নাইয়ের ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে মারা গেছেন দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। লিভারসংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে প্রথমে রাজধানীর একটি

 বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১১ মে) রাতে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে ভারতে নেওয়া হয়েছিল। তার এই অকাল মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসার মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি বিশেষ সাদাকালো ছবি প্রকাশ করে আবেগঘন পোস্ট দিয়েছেন উপস্থাপক রুম্মান রশীদ খান।

রুম্মান জানান, তিনি যখন ছবিটি সাদাকালো এডিট করে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন, তখন কারিনা উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন ছবিটিতে তাকে ‘নায়িকা নায়িকা’ লাগছে এবং জীবিত থাকতেই কারিনা তাকে অনুরোধ করেছিলেন তিনি মারা গেলে যেন এই হাসিমুখের ছবিটিই প্রকাশ করা হয়। কারিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার শেষ ইচ্ছে অনুযায়ী শুক্রবার দিবাগত গভীর রাতে ছবিটি প্রকাশ্যে আনা হলে তা দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অত্যন্ত আবেগঘন প্রতিক্রিয়া জানাচ্ছেন।

এসআর

সম্পর্কিত খবর