[email protected] মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
১৬ আষাঢ় ১৪৩৩

আলোচিত ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’-এর মেগা এপিসোডের মাধ্যমে সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মে ২০২৬ ১২:৪২ পিএম

সংগৃহীত ছবি

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এর দীর্ঘ প্রতীক্ষিত শেষ পর্ব বা ‘মহা অন্তিম পর্ব’ অবমুক্ত করা হয়েছে। শুক্রবার বিকেল তিনটায় নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ইউটিউব চ্যানেল সিনেমাওয়ালায় দেড় ঘণ্টা

 দৈর্ঘ্যের এই বিশেষ মেগা এপিসোডটি প্রকাশ পায়।

​প্রকাশের মাত্র ২০ মিনিটের মধ্যেই পর্বটি প্রায় ৫ লাখ (হাফ মিলিয়ন) ভিউ অতিক্রম করে, যা দর্শকদের মাঝে নাটকটি নিয়ে থাকা প্রবল আগ্রহের প্রতিফলন। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে পর্দা নামলো ৫২ পর্বের এই আলোচিত ধারাবাহিকের।

​নাটকটির সমাপ্তি উপলক্ষে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন প্রধান চরিত্র ‘ফাহাদ’ খ্যাত অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি দর্শকদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ফাহাদ চরিত্রের সঙ্গে দর্শকদের হয়তো আর দেখা হবে না, তবে এই সিরিজটি এবং এর সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো তিনি আজীবন মিস করবেন। সামাজিক মাধ্যমে বিভিন্ন আলোচনা ও বিতর্কের কারণে নাটকটি শুরু থেকেই দর্শকদের কেন্দ্রবিন্দুতে ছিল।

এসআর

সম্পর্কিত খবর