বাংলা নববর্ষকে ঘিরে উৎসবমুখর পরিবেশে মেতে উঠেছে দেশজুড়ে মানুষ।
এই আনন্দে অংশ নিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের উৎসব উদযাপনের নানা মুহূর্ত চোখে পড়ছে।
এই বিশেষ দিনে ভক্তদের দৃষ্টি কাড়েন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। নতুন বছরের শুভেচ্ছা জানাতে তিনি ভিন্নধর্মী বাঙালি সাজে উপস্থিত হয়ে ছবি শেয়ার করেছেন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে।
ছবিগুলোতে তাকে ঐতিহ্যবাহী শাড়িতে দেখা যায়, যেখানে সাদা রঙের সঙ্গে নীল ও লালের নকশা বৈশাখী আবহকে ফুটিয়ে তুলেছে। শাড়ির পাড়ে গাঢ় নীলের ছোঁয়া এবং হাতে রঙিন কাঁচের চুড়ি তার সাজে এনে দিয়েছে দেশীয় আবহ। গলায় ছিল নজরকাড়া গহনা, যা তার লুকে এক ধরনের আভিজাত্য যোগ করেছে।
ছবির ক্যাপশনে তিনি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন—নতুন রঙে রাঙুক প্রতিটি দিন, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
শেয়ার করা ছবিতে তাকে ঘরোয়া পরিবেশে সোফায় বসে হাসিমুখে পোজ দিতে দেখা গেছে।
এদিকে, জানা গেছে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে তার অভিনীত সিনেমা
এসআর