[email protected] সোমবার, ১ জুন ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রবীণ কণ্ঠশিল্পী আশা ভোঁসলে আর নেই, শোক সংগীতাঙ্গনে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬ ৩:০৮ পিএম

সংগৃহীত ছবি

ভারতের কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোঁসলে আর নেই।

বুকে ব্যথা অনুভব করার পর শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।


তার মৃত্যুতে ভারতীয় উপমহাদেশসহ বিশ্বজুড়ে সংগীতপ্রেমীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


দীর্ঘ সময় ধরে ভারতীয় সংগীতজগতে অসাধারণ অবদান রেখে গেছেন আশা ভোঁসলে। আট দশকেরও বেশি ক্যারিয়ারে তিনি বহু ভাষায় হাজার হাজার গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন। শাস্ত্রীয় সংগীত থেকে শুরু করে লোকগান, গজল ও আধুনিক ধারার গানে তার সাবলীল উপস্থিতি তাকে অন্যদের থেকে আলাদা মর্যাদায় পৌঁছে দেয়।


তার অনন্য কণ্ঠ ও বহুমুখী গায়কির স্বীকৃতিস্বরূপ তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার এবং দেশের অন্যতম বেসামরিক সম্মান পদ্মবিভূষণ লাভ করেন। এছাড়াও তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।


সাত দশকের বেশি সময় ধরে সংগীতাঙ্গনে সক্রিয় থাকা এই শিল্পী অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে একাধিক প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। তার বিদায়ে ভারতীয় সংগীতের একটি স্বর্ণালি অধ্যায়ের অবসান ঘটল।

এসআর

সম্পর্কিত খবর