[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

টালিউডে শোকের ছায়া, তরুণ অভিনেতা প্রণবের আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ৮:২৪ এএম

সংগৃহীত ছবি

ওপার বাংলার বিনোদন অঙ্গনে আবারও নেমে এসেছে শোকের আবহ।

এক অভিনেতার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন তরুণ অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়।


জানা গেছে, সোমবার (৩০ মার্চ) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। মাত্র ৩৩ বছর বয়সেই জীবনাবসান ঘটে এই অভিনেতার।


ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠদের মতে, দীর্ঘদিন কাজের অভাব এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন প্রণব। সবশেষ একটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের পর নিয়মিত কাজ পাচ্ছিলেন না তিনি, যা তার মানসিক চাপ বাড়িয়ে দেয়।


তার মৃত্যুর পর সহকর্মী অভিনেত্রী অলকানন্দা গুহ সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দেন। তিনি উল্লেখ করেন, কাজের সংকট নিয়ে প্রণব তার সঙ্গে একাধিকবার কথা বলেছিলেন এবং মানসিকভাবে বেশ বিপর্যস্ত ছিলেন।


ঘনিষ্ঠ সূত্রে আরও জানা যায়, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে হঠাৎ শারীরিক জটিলতা তৈরি হয়। হাসপাতালে নেওয়ার পথে অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত হৃদরোগে তার মৃত্যু হয়।
ব্যক্তিগত জীবনে সম্প্রতি বিয়ে করেছিলেন প্রণব। পরিবারের দায়িত্বও অনেকটাই তার ওপর ছিল। অল্প সময়ের ব্যবধানে দুই অভিনেতার মৃত্যুতে টালিউডের সহকর্মীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

এসআর

সম্পর্কিত খবর