[email protected] মঙ্গলবার, ২ জুন ২০২৬
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

কেওড়াতলায় শেষ বিদায়, চিরনিদ্রায় অভিনেতা রাহুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ ১২:৪৩ পিএম

সংগৃহীত ছবি

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে।

সোমবার বিকেলে সেখানে তাকে শেষ বিদায় জানান পরিবার, সহকর্মী ও ভক্তরা।


রোববার সন্ধ্যায় তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকেই শোকের ছায়া নেমে আসে পুরো অঙ্গনে। পরদিন দুপুরে তার মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের মাঝে নেমে আসে গভীর শোক। প্রিয় মানুষটিকে শেষবার দেখার জন্য ভিড় জমে যায় বাড়িতে।


সোমবার সকালে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ কলকাতায় আনা হয়। এরপর বাড়িতে কিছু সময় রাখা হলে সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা একে একে শ্রদ্ধা জানান।


শেষযাত্রায় ফুলে সাজানো গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে। বিকেল নাগাদ সেখানে পৌঁছালে আরও অনেকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন। সহকর্মীরা গান ও স্মৃতিচারণের মাধ্যমে তাকে বিদায় জানান।


তার এই আকস্মিক প্রয়াণে পরিবার, সহকর্মী ও ভক্তদের মাঝে গভীর শোক বিরাজ করছে। স্মৃতিময় কাজ আর অসংখ্য মুহূর্ত রেখে তিনি চিরবিদায় নিলেন।

এসআর

সম্পর্কিত খবর