[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

রমজানে কি নতুন জীবন শুরু করতে যাচ্ছেন হানিয়া আমির?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ৮:১২ এএম

সংগৃহীত ছবি

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে ঘিরে আবারও সরগরম শোবিজ অঙ্গন।

শোনা  যাচ্ছে, এক সময়ের প্রেমিক গায়ক অসীম আজহারের সঙ্গে তার সম্পর্ক নতুন করে ঘনিষ্ঠ হয়েছে। সেই সঙ্গে রটেছে আরও বড় খবর—আসন্ন রমজানেই নাকি জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারেন এই তারকা জুটি।


পাকিস্তানের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, বেশ কিছুদিন আলাদা থাকার পর সম্প্রতি দুজনের মধ্যে আবার যোগাযোগ ও বোঝাপড়া তৈরি হয়েছে। পারিবারিক পরিসরে সীমিত আয়োজনেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে।


উল্লেখ্য, ২০১৮ ও ২০১৯ সালে হানিয়া ও অসীমের সম্পর্ক ব্যাপক আলোচনায় ছিল। তবে ২০২০ সালে হানিয়া এক পর্যায়ে তাদের সম্পর্ককে বন্ধুত্বের পর্যায়ে সীমাবদ্ধ বলে ইঙ্গিত দেন, যার পর থেকেই বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়।


যদিও সম্ভাব্য বিয়ে নিয়ে এখন পর্যন্ত হানিয়া আমির কিংবা অসীম আজহার—কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ফলে গুঞ্জন সত্যি হবে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে অপেক্ষা করতেই হচ্ছে

এসআর

সম্পর্কিত খবর