[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২

নাঈম-শাবনাজ পরিবারের আনন্দঘন মুহূর্ত, কন্যার বিয়ে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬ ৩:০২ পিএম

সংগৃহীত ছবি

নব্বই দশকের জনপ্রিয় তারকা দম্পতি নাঈম ও শাবনাজের পরিবারে যুক্ত হয়েছে নতুন সদস্য।

তাদের জ্যেষ্ঠ কন্যা মাহাদিয়া নাঈমের বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে সম্প্রতি।

বর হিসেবে মাহাদিয়ার জীবনে এসেছেন ইহসান মনসুর চৌধুরী। তিনি প্রয়াত কিংবদন্তি গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের ভাইয়ের সন্তান। গত বছরের ২৪ ডিসেম্বর রাজধানীর উত্তরায় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আকদ অনুষ্ঠিত হয়। পরে গুলশান ক্লাবে আয়োজন করা হয় বিবাহোত্তর সংবর্ধনা, যেখানে আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।

মেয়ের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন চিত্রনায়িকা শাবনাজ। তিনি জানান, মাহাদিয়া ও ইহসানের সুখী দাম্পত্য জীবনের জন্য সবার আশীর্বাদ প্রত্যাশা করছেন তারা। নবদম্পতিও তাদের ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা চেয়েছেন।

জানা গেছে, মাহাদিয়া ও ইহসানের মধ্যে দীর্ঘদিনের পরিচয় ও সম্পর্ক ছিল, যা পরবর্তীতে পারিবারিক সম্মতিতে বিয়েতে রূপ নেয়। ইহসান বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবারসহ বসবাস করছেন এবং সেখানে পড়াশোনার পাশাপাশি কর্মজীবনে যুক্ত রয়েছেন।

অন্যদিকে, মাহাদিয়া নাঈম কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে শিগগিরই তিনি অস্ট্রেলিয়ায় যাওয়ার পরিকল্পনা করছেন। দেশ ছাড়ার আগেই দুই পরিবারের সিদ্ধান্তে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করা হয়।

উল্লেখ্য, অভিনয়ে নিয়মিত না হলেও মাহাদিয়া এর আগে একটি বাটার ব্র্যান্ডের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন এবং গানের মাধ্যমে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর