[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

মেয়েদের নিয়েই মেয়েদের ট্রল এখন বেশি চোখে পড়ে: বুবলী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬ ৯:৩৪ এএম

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও কটাক্ষের সংস্কৃতি দিন দিন বাড়ছে বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি মনে করেন, এসব ট্রল ও অনলাইন বুলিং এখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও কটাক্ষের সংস্কৃতি দিন দিন বাড়ছে বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এ কারণে বিষয়টি নিয়ে আইনি পথে হাঁটার কথাও ভাবছেন এই অভিনেত্রী।

সম্প্রতি রাজধানীর একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুবলী বলেন, সোশ্যাল মিডিয়ায় যেভাবে নেতিবাচক মন্তব্য, ট্রল ও অপপ্রচার ছড়ানো হচ্ছে, তা অত্যন্ত হতাশাজনক।

অনেক সহকর্মী তাকে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি।

বুবলী বলেন, এতদিন তিনি এসব বিষয় এড়িয়ে চলেছেন। তবে এখন মনে হচ্ছে নীরব থাকার কারণেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।


নারীদের প্রতি নারীদের ট্রল করার প্রবণতা নিয়েও আক্ষেপ প্রকাশ করেন এই অভিনেত্রী। তার ভাষায়, বর্তমানে মেয়েরাই মেয়েদের নিয়ে বেশি কটাক্ষ করছে, যা দুঃখজনক।

এমনকি হিজাব পরা কিছু নারীও মিথ্যা তথ্য ছড়িয়ে গুজবভিত্তিক ভিডিও তৈরি করছেন বলে অভিযোগ করেন তিনি।

এ প্রসঙ্গে বুবলী আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড শুধু একজন মানুষকে ছোট করে দেখানো নয়, বরং ধর্মীয় মূল্যবোধের প্রতিও অসম্মান। ইসলামে গীবতকে গুরুতর গুনাহ হিসেবে উল্লেখ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর