[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২

সময় ছুঁয়ে থাকা তিশা–ফারুকীর ভালোবাসার গল্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬ ১১:০৫ পিএম

বাংলা শোবিজ অঙ্গনের আলোচিত দম্পতি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও নির্মাতা-

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। একজন ক্যামেরার সামনে জনপ্রিয় মুখ, অন্যজন ক্যামেরার পেছনের সৃজনশীল নির্মাতা। দীর্ঘদিনের পথচলায় তাদের সম্পর্ক ও পারিবারিক বন্ধন আজও দর্শক-অনুরাগীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিশা। সম্প্রতি তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন পুরোনো ও নতুন সময়ের কিছু স্মৃতিময় ছবি। সেই ছবির অ্যালবাম যেন ফিরে গেছে প্রায় দুই দশক আগের সময়ে। শেয়ার করা ছবিগুলোর একটি ২০০৬ সালের—যেখানে দেখা যায় তরুণ তিশা ও ফারুকীকে।
ছবিগুলোর ক্যাপশনে তিশা লিখেছেন,
‘২০০৬–২০১৬–২০২৬, আলহামদুলিল্লাহ্।’
মাত্র কয়েকটি শব্দেই ফুটে উঠেছে সময় পেরোনো একটি সম্পর্কের স্থায়িত্ব, কৃতজ্ঞতা ও বিশ্বাসের গল্প।
পোস্ট করা ছবিগুলোতে এই তারকা দম্পতির জীবনের নানা পর্যায়ের পরিবর্তন, হাসিখুশি মুহূর্ত এবং পারিবারিক ঘনিষ্ঠতা স্পষ্টভাবে ধরা পড়েছে। প্রকাশের পরপরই ছবিগুলো সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা মন্তব্যের ঘরে শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন।
উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় কাজ করতে গিয়েই তিশার সঙ্গে তার পরিচয়। পেশাগত সম্পর্ক ধীরে ধীরে ব্যক্তিগত সম্পর্কে রূপ নেয় এবং ২০১০ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
দীর্ঘ ক্যারিয়ারজুড়ে পেশাগত উত্থান-পতন ও ব্যক্তিগত জীবনের নানা পর্যায়ে তারা একে অপরের পাশে থেকেছেন শক্তির উৎস হয়ে। বর্তমানে তিশা অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগে যুক্ত আছেন। অন্যদিকে ফারুকী রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি সৃজনশীল কাজেও সক্রিয় রয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর